উপহার

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

জাকির হোসেন
  • 0
  • ২৭
ছেলেটি মেয়েটিকে ভালোবাসতো; মেয়েটি ভালোবাসতো কিনা তা সে জানত না।
তবে মেয়েটি ছেলেটিকে অপছন্দ করত না ।মেয়েটি গোলাপ খুব পছন্দ করত।
তাই ছেলেটি মেয়েটির আঠারতম জন্মদিনে তাকে আঠারটি গোলাপ উপহার দিল।মেয়েটি গোলাপ পেয়ে খুবই খুশি হল ।এটাই ছিল মেয়েটিকে দেওয়া ছেলেটির প্রথম এবং শেষ উপহার ।এরপর চলে গেছে মেয়েটির উনিশ,বিশ এবং একুশতম জন্মদিন । তাকে আর কোন উপহার দিতে না পারলেও মেয়েটির প্রতি জন্মদিনে ছেলেটি গোলাপ কিনতো । ভাসিয়ে দিতো কোন ছোট্ট নদীতে যদি গোলাপের একটি পাপড়িও মেয়েটি পায় তাতেই ছেলেটির সান্তনা । তবে না পেলেও কোন দুঃখ নেই কারণ ছেলেটি মেয়েটিকে ভালোবাসতো, ভালোবাসে এবং ভালোবাসবে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
মোস্তফা সোহেল তেমন ভাল লাগল না ভাই সামনে আরও ভাল হবে আশা করি
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৫
রবিউল ই রুবেন ভালো লাগল কিন্তু বড় গল্প চাই। শুভকামনার সাথে ভোট রইল। আমার গল্প ও কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ লেখাটি খুবই ভাল লাগল !
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৫

১৩ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬